Sports

আমি কোভিড-১৯ নেগেটিভ সত্য নয়: মাশরাফি

নিউজরুম ডেস্ক
Monday, 29 June 2020 00:21
NewsRoom

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই সাবেক অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। তিনি নিজেই এসব গুজব সত্য নয় বলে বারবার জানাচ্ছেন।

রবিবার সামাজিক মাধ্যমসহ কিছু গণমাধ্যমে গুজব ছড়ায় আক্রান্ত মাশরাফির করোনা নেগেটিভ।

পরে নিজের বর্তমান অবস্থা জানিয়ে ফেসবুক পেজে মাশরাফি জানান, 'বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর টেস্ট করানোর ইচ্ছে আছে।'

এর আগেও মাশরাফিকে নিয়ে গুজব রটেছিল। বলা হয়েছিল, করোনা আক্রান্ত মাশরাফি মুর্তজার অবস্থা সংকটাপন্ন, তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। বলা হচ্ছিল কোনও রুমও নাকি পাচ্ছিলেন না তিনি। তবে সাবেক অধিনায়ক নিজেই তখন স্পষ্ট করে দিয়েছিলেন সব কিছু। বলেছিলেন, ‘হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাওয়ার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। কোনও কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনও ধরনের নিউজে আপনারা বিচলিত হবেন না।’

মাশরাফি করোনা আক্রান্ত হয়েছেন গত সপ্তাহ। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেও মাশরাফি শারীরিকভাবে সুস্থ আছেন বলেই জানিয়েছেন, ‘মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনও শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাবো। আল্লাহ সহায়।'

Write your opinion :

Data

নিউজরুম ডেস্ক Monday, 29 June 2020 00:21 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd