Bangladesh Accident

মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭, বাস চালক আটক

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ।।
Sunday, 9 August 2020 00:15
NewsRoom

ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকার রায়থুরা এলাকায়  বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সাতজন আরোহীই নিহত হয়েছেন। 

শনিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহন নামের একটি বাসের সঙ্গে ময়মনসিংহগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে সাতজনের মৃত্যু হয়। এসময় সড়কটি সাময়িক বন্ধ করে রাখে উত্তেজিত জনতা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। নিহতদের মধ্যে চালকসহ ৫জন পুরুষ এবং ২ জন নারী। লাশ উদ্ধার করে মুক্তাগাছা থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে অপর তিনজনের মৃত্যু হয়েছে। 

নিহত লোকজনের মধ্যে নূর ইসলাম (৩০), তাঁর স্ত্রী মোছা. তাসলিমা (২৬) এবং তাঁর শিশুকন্যা লিজা (১০) আছেন। তাঁদের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার সোলাকুড়ি ইউনিয়নের নয়াকুড়ি গ্রামে। নিহত অপর চারজন হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আলাদুল (৩৮), যাত্রী মো. নজরুল (৩৫), নজর ইসলাম (৫৫) ও সাইদুল ইসলাম (৪৫)। তাঁরা মুক্তাগাছা উপজেলার ইসাখালী গ্রামের বাসিন্দা। 

সাতজনের মরদেহ উদ্ধার করে মুক্তাগাছা থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাস চালক কামাল হোসেনকে (৫৩) আটক করেছে পুলিশ।

Write your opinion :

Data

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ।। Sunday, 9 August 2020 00:15 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd