International
করোনায় হজযাত্রা বাতিল করল ইন্দোনেশিয়া
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ হজ হবে এবার। তবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে চলতি বছরের হজযাত্রা বাতিল করেছে বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া।
দেশটির ধর্মমন্ত্রী ফখরুল রাজি জানিয়েছেন, করোনাভাইরাস নিয়ে উদ্বেগ ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যদিও করোনাভাইরাস ঠেকাতে কঠোর কড়াকড়ি আরোপ করা সৌদি সরকার হজের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিদেশিদের ওমরাহ পালনের সুযোগ স্থগিত রেখেছে দেশটির সরকার।
এদিকে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটের জানানো হয়, চলতি বছর হজ কোটায় ইন্দোনেশিয়া থেকে দুই লাখ ২১ হাজার মানুষের সৌদি আরবে যাওয়ার সুযোগ ছিল। ইতোমধ্যে ৯০ শতাংশেরও বেশি লোক হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশনও সম্পন্ন করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রতি বছর ইন্দোনেশিয়া থেকে কয়েক লাখ মুসলিম সৌদি আরবে হজ করতে যায়। কোটা পদ্ধতির কারণে গড়ে ২০ বছর অপেক্ষা করতে হওয়ায় অনেক ইন্দোনেশীয়ই জীবনে মাত্র একবার হজ করার সুযোগ পান।

Write your opinion :
Read more