Bangladesh National
করোনা আক্রান্ত কামাল লোহানী হাসপাতালে ভর্তি
করোনা ভাইরাসে আক্রান্ত শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কামাল লোহানীকে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকাল ৫টার দিকে তাকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তিনি ফুসফুস ও কিডনির জটিলতা নিয়ে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
তার ছেলে সাগর লোহানী বলেন, বর্তমানে তিনি গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। কিছু শারীরিক জটিলতার কারণে বুধবার বাবাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। শুক্রবার পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। এরপর তাকে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে আসি।
তিনি বলেন, এর আগে গত ৫ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তার বাবা। এরপর করোনার প্রাদুর্ভাবের কারণে আর কোথাও চিকিৎসা করানো হয়নি। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ১৭ মে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে ২ জুন বাসায়ও ফিরে যান। আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়।

Write your opinion :
Read more