Bangladesh National
করোনাভাইরাস
দেশে আরও ৯ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। আক্রান্তদের মধ্যে আরও ২ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
আক্রান্ত ৯ জনের ২ জন শিশু, ৩ জন ২০-৩০ বছর বয়সী, একজন ৩০ থেকে ৪০ বছর বয়সী, একজন ৪০ থেকে ৫০ বছর বয়সী, একজন ৫০ থেকে ৬০ বছর বয়সী এবং একজন সত্তরোর্ধ্ব রয়েছেন।
ব্রিফিংয়ের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৫৫৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয় ৪৩৪টি।
আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের। ৮ জন শনাক্ত হয়েছেন আইইডিসিআরের পরীক্ষায়। অন্যজন ঢাকার বাইরের ল্যাবে শনাক্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০-এ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন আগে থেকে আক্রান্ত ছিলেন। আরেকজন নতুন আক্রান্তদের মধ্যে ছিলেন। একজনের বয়স ৯০ বছর এবং আরেকজনের ৬৮ বছর। একজন ঢাকার, আরেকজন ঢাকার বাইরের।
নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৫ জন পূর্বে আক্রান্ত রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। দুজন বিদেশ থেকে এসেছেন। আর ২ জনের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বর্তমানে মোট চিকিৎসাধীন রোগী ৩২ জন। এর মধ্যে ১২ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ২০ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।

Write your opinion :
Read more