Bangladesh National

করোনাভাইরাস

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৫৪

নিউজরুম ডেস্ক
Thursday, 2 April 2020 02:27
NewsRoom

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে।

এছাড়া আগে থেকে যারা আক্রান্ত ছিলেন, তাদের মধ্যে আরও একজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। অর্থাৎ মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নতুন করে দেশে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মোট আক্রান্তের সংখ্যা ৫৪ জন। গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন।  দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৬ জন।

 জাহিদ মালেক বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাস আছে বলে শনাক্ত হয়েছে। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। আর আগে থেকে যারা আক্রান্ত ছিলেন, তাদের মধ্যে আরও একজন মারা গেছেন। ফলে মোট মারা গেছেন ছয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও একজন। এ নিয়ে মোট ২৬ জন সুস্থ হলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও নয়জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আইসোলেশনে আছেন ৭৩ জন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিনই আমাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নতি করে চলেছি। বিভিন্ন হাসপাতালে মেডিকেল ভেন্টিলেটর যুক্ত হচ্ছে। এছাড়া করোনার জন্য আরও হাসপাতাল তৈরি করছি। ইতিমধ্যে বেশ কয়েকটি হাসপাতাল তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজে টেস্টিং সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।

Write your opinion :

Data

নিউজরুম ডেস্ক Thursday, 2 April 2020 02:27 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd