Bangladesh Capital City

উত্তর বাড্ডায় গণপিটুনিতে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

নিউজরুম ডেস্ক
Monday, 22 July 2019 11:55
NewsRoom

রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরার সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনুকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুলাই) রাতে উত্তর বাড্ডার আলী মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- জাফর, বাপ্পী ও শাহিন।

এর আগে গত শনিবার (২০ জুলাই) সকালে ঢাকার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে রেনুকে (৪২) পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রেনুর পরিবার একটি মামলা করেছে।

জানা যায়, শনিবার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের চার বছরের মেয়ের ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। এ সময় স্কুলের গেটে তাঁর পরিচয় জানতে চান সেখানে অবস্থান করা কয়েকজন অভিভাবক। পরে তাঁকে প্রধান শিক্ষিকার কক্ষে নিয়ে গেলে কে বা কারা এলাকায় ছড়িয়ে দেন স্কুলে একজন ছেলে ধরাকে আটক করা হয়েছে।

খবরটি মুহূর্তে সর্বত্র ছড়িয়ে পড়লে কয়েক'শ লোক এসে প্রধান শিক্ষিকার কক্ষ থেকে ছিনিয়ে নিয়ে রেনুকে পিটিয়ে হত্যা করে।

নিহত রেনু মহাখালীর ওয়্যারলেস গেইটে সন্তান নিয়ে থাকতেন তসলিমা। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে।

Write your opinion :

Data

নিউজরুম ডেস্ক Monday, 22 July 2019 11:55 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd