Lifestyle Recipes
আর নয় রেস্টুরেন্ট, বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিকেন শর্মা !
রেস্টুরেন্টের খাবার আমরা কে না ভালোবাসি? রেস্টুরেন্ট শব্দটি শুনলেই যেন জিভে জল চলে আসে। আর যদি মাথায় চক্কর খায় চিকেন শর্মার কথা, তাহলে তো কথাই নেই। ইচ্ছে হয় রেস্টুরেন্টে ছুটে যেতে। কিন্তু সবসময় তো আর রেস্টুরেন্ট যাওয়া সম্ভব না। আর অতিরিক্ত তেল-মশলাদার বাইরের খাবার স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। কিন্তু মন আর জিভ যখন বারণ মানে না তখন উপায় কি?
তখন একটাই উপায়, বাড়িতে বসেই রেস্টুরেন্টের খাবারে স্বাদ নেয়া। তা কিভাবে!!! চলুন জেনে নেই সেই উপায়।
আজ আমরা জানবো, বাড়িতেই সুস্বাদু এবং রেস্টুরেন্টের মত চিকেন শর্মা বানানোর নিয়ম।
শর্মা ব্রেড:
উপকরণ: ময়দা ২ কাপ, লবণ ও চিনি স্বাদ মত, ইস্ট ২ চা চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, কুসুম গরম পানি পরিমাণ মত ।
প্রস্তুত প্রণালী: প্রথমে একটি পাত্রে ময়দা নিতে হবে। তারপর তাতে লবন চিনি ও ইস্ট মিশিয়ে নিতে হবে। এরপর তেল ভাল ভাবে মিশিয়ে এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে খামির তৈরী করতে হবে। খামির তৈরী হয়ে গেলে এটিকে গরম জায়গায় রেখে দিতে হবে ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা হয়ে গেলে দেখা যাবে খামিরটি ২ থেকে ৩ গুণ বেড়ে গেছে। এবার হাত দিয়ে চাপ দিয়ে নিয়ে হাওয়া বের করে রুটির থেকে সামান্য একটু মোটা করে বেলে নিতে হবে। তারপর সামান্য তেল দিয়ে সেকে নিতে হবে।
পুর:
উপকরণ: মুরগির বুকের মাংস (ছোট টুকরা করা), সয়া সস্ ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১.৫ টেবিল চামচ, তান্দুরী মসলা ১ টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মত, লবণ পরিমাণ মত।
প্রস্তুত প্রনালী: উপরের সব উপকরন একসাথে মিশিয়ে ২ ঘন্টার জন্য রেখে দিতে হবে। ২ ঘন্টা পর একটি প্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।
শর্মা সস্:
উপকরণ: পানি ঝরানো টক দই ১/৪ কাপ, মেয়োনিজ ১/৪ কাপ, টমেটো সস্ ৩ টেবিল চামচ, সাদা সরিষার গুঁড়া ১ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১/৪ চা চামচ, শুকনা মরিচের গুঁড়া ১/৪ চামচ, লবণ পরিমাণ মত।
প্রস্তুত প্রণালী: একটি প্যানে ১ টেবিল চামচ তেল নিয়ে তাতে উপরের উপকরন গুলি দিয়ে দিতে হবে। রঙটা লালচে হলে কিছু সময় পর নামিয়ে নিতে হবে।
এবার আগে থেকে বানানো রুটির মধ্যে চিকেন এর পুর এবং শর্মা সস্ দিয়ে দিতে হবে। চাইলে এর ভিতর শসা ও ক্যাপসিকাম এর টুকরা দিয়ে ব্রেডটিকে মুড়িয়ে দিতে হবে। তারপর একটি কাঠি অথবা টুথপিক দিয়ে আটকে দিতে হবে। তৈরী হয়ে যাবে মজাদার হোমমেড চিকেন শর্মা।
আজকাল সব খাবারই বাইরে রেস্টুরেন্টে পাওয়া যায়। কিন্তু সবসময় বাইরের খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে কখনোই ভালো না । তাই রেসিপি জানা থাকলে বাড়িই হবে রেস্টুরেন্ট।

Write your opinion :
Read more