Bangladesh Capital City

ওয়ারী লকডাউন করতে করপোরেশনকে চিঠি

নিউজরুম রিপোর্ট
Tuesday, 30 June 2020 01:11
NewsRoom

রাজধানীর ওয়ারী এলাকার রেড জোনে লকডাউন বাস্তবায়ন করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ওয়ারীর কোন কোন অঞ্চল নিয়ে ‘রেড জোন’ ঘোষণা করা হবে চিঠিতে তা তুলে ধরা হয়।

মঙ্গলাবার সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকায় রেড জোন হিসেবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্য সেবা বিভাগ থেকে অনুরোধ জানানো হয়েছে।

৪১ নম্বর ওয়ার্ডের টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট হাইওয়ে (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন) আউটার রোড এবং ইনার রোড হিসেবে লালমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, র‌্যানকিন রোড এবং নওয়াব রোড রেড জোন হবে।

কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন এলাকা ‘রেড জোন’ ঘোষণা করে সেসব অঞ্চল অবরুদ্ধ করা হচ্ছে। রেড জোনগুলোতে ২১ দিন সাধারণ ছুটি থাকছে।

ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসন লাল অঞ্চলে জীবনযাত্রা ‘কঠোরভাবে নিয়ন্ত্রণ’ করতে পারবে। অফিস-কারখানা বন্ধ থাকবে, যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ জারিকৃত এসওপি অনুসারে রেড জোনে লকডাউন বাস্তবায়ন করা হবে।

পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী ওই এলাকায় লকডাউন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দক্ষিণ সিটি করপোরেশনকে অনুরোধ করা হয়েছে।

Write your opinion :

Data

নিউজরুম রিপোর্ট Tuesday, 30 June 2020 01:11 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd