Bangladesh National
চার হাজার ছাড়িয়েছে শনাক্ত সংখ্যা : মৃত্যু ৪৩
প্রথমবারের মতো দেশে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা একদিনে চার হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮ জনের। সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির পরীক্ষার মাধ্যমে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্ত হয়েছে এবং ৪৩ জন মারা গেছেন ।
আজ বুধবার দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। দেশে সব মিলিয়ে ৯৮ হাজার ৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৩০৫ জনের।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৫ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সর্বমোট ৩৮ হাজার ১৮৯ জন সুস্থ হয়েছেন। নতুন করে মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৫ জন নারীবলে ব্রিফিংয়ে জানানো হয়।
দেশে এর আগে মঙ্গলবার করোনায় সংক্রমিত বলে শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল ৩ হাজার ৮৬২ জনের। সেই সাথে মারা গিয়েছিলেন ৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় ব্রিফিংয়ের তথ্যমতে ১৭ হাজার ৫২৭ জনের পরীক্ষা করা হয়েছে। আগের দিন করোনা পরীক্ষা করা হয়েছিল ১৭ হাজার ২১৪ জনের। এ পর্যন্ত ৫ লাখ ৫১ হাজার ২৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে।

Write your opinion :
Read more