Bangladesh Justice
আদালতের আদেশ মানছেনা গ্রিনলাইন, মামলা ছাড়ছেন আইনজীবী
আদালতের আদেশ সত্ত্বেও বাসচাপায় পা হারানো প্রাইভেটকারচালক রাসেল সরকারকে অবশিষ্ট ক্ষতিপূরণের প্রথম কিস্তি দেয়নি গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ।
আর আদালতের আদেশ না মানায় গ্রিনলাইন কর্তৃপক্ষের হয়ে আর মামলায় লড়বেন না বলে জানিয়েছেন তাদের আইনজীবী অজি উল্লা।
তিনি বলেন, ‘হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন সে আদেশ গ্রিনলাইন কর্তৃপক্ষ পালন না করায় আমি তাদের আইনজীবী হিসেবে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। তাদের কাছে আমার সিদ্ধান্ত পাঠিয়ে দেব।’
রাসেলকে মাসিক পাঁচ লাখ টাকা করে কিস্তিতে ক্ষতিপূরণের অবশিষ্ট ৪৫ লাখ টাকা পরিশোধ করতে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে গত ২৫ জুন নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে কিস্তি পরিশোধ করে ১৫ তারিখে বাস্তবায়ন প্রতিবেদন (কমপ্লায়েন্স রিপোর্ট) দিতে বলে আদালত মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল।
রাসেলকে ক্ষতিপূরণ পরিশোধের প্রতিবেদন না পেয়ে এ দিন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আগামী ২১ জুলাই পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন।
আদেশের পর রিট আবেদনকারী পক্ষের আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা বলেন, ‘মাসে পাঁচ লাখ টাকা করে রাসেলকে দিতে হাইকোর্টের আদেশ পালন করেনি গ্রিন লাইন। তারা সর্বশেষ আদেশের পর কোনো টাকা দেয়নি। এমনকি কোনো যোগাযোগেও করেনি।’

Write your opinion :
Read more