Bangladesh Justice
ওয়াসার পানির বর্ধিত দামে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত
ওয়াসার পানির ২৫ শতাংশ বাড়তি দামের ওপর হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞার আদেশ ১৬ সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার কোর্ট।
আপিল বিভাগের ভার্চ্যুয়াল চেম্বার কোর্ট বিচারপতি মো. নুরুজ্জামান ওয়াসার আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার এ আদেশ দেন।
ওয়াসার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবে আলম, রিট আবেদনকারী পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক।
রিট আবেদনকারী আইনজীবী বলেন, এই আদেশের ফলে গত ৩ মাস ধরে ওয়াসা যে বাড়তি দাম আদায় করে আসছিল সেটিই বহাল থাকল।
গত ২২ জুন ওয়াসার পানির জন্য ২৫ শতাংশ হারে বাড়তি দাম আদায়ের ওপর ১০ অগাস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেয় হাই কোর্ট। আদেশের কয়েক ঘণ্টা পরেই তা স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ওয়াসা। পরদিন আবেদনটির ওপর আংশিক শুনানির পর ফের শুনানির জন্য মঙ্গলবার দিন রেখেছিলে চেম্বার বিচারপতি।
ওয়াসার পানির ২৫ শতাংশ বাড়তি দাম আদায়ে নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের জনস্বার্থে রিটটি করেছিলেন।
স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২৬ ফেব্রুয়ারি পানির দাম বাড়িয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি এক হাজার লিটার পানির দাম ১১ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে। আর বাণিজ্যিক সংযোগে প্রতি হাজার লিটার পানির দাম ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।
একইভাবে আবাসিক সংযোগে চট্টগ্রাম ওয়াসার প্রতি হাজার লিটার পানির দাম ৯ টাকা ৯২ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৪০ পয়সা এবং বাণিজ্যিকে ২৭ টাকা ৫৬ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা ৩০ পয়সা করা হয়েছে।

Write your opinion :
Read more