Bangladesh Accident
বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ভেসে উঠল আরও এক লাশ
এ নিয়ে মরদেহের সংখ্যা ৩৪
বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মাথায় আরও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণার আড়াই ঘণ্টা পর উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবদুর রহমান বেপারী (৪৫)।
রহমান বেপারীকে নিয়ে সোমবারের এই লঞ্চ ডুবিতে মরদেহের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে একজন পুরুষের মৃতদেহ দুর্ঘটনাস্থলের ৫০ গজের মধ্যে ভেসে ওঠে।
নিহত আবদুর রহমান বেপারী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির আবদুল্লাহপুরের মৃত শমসের বেপারীর ছেলে। সোমবার আবদুর রহমান বেপারীর সাত বছরের শিশু সিফাত ও স্ত্রী হাসিনার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় এক পরিবারের তিনজন প্রাণ হারালেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে লঞ্চটি ডুবে যাওয়ার পর সারা দিনের উদ্ধার অভিযানে ৩২ জনের লাশ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার লঞ্চটি টেনে তোলার সময়ে আরেকজনের লাশ পাওয়া যায়। এরপর দুপুর আড়াইটায় উদ্ধার অভিযানের সমাপ্তি টানে বিআইডব্লিউটিএ।
সোমবার সকাল সাড়ে ৯টায় বুড়িগঙ্গার শ্যামবাজার উল্টিগঞ্জ পয়েন্টে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের এমবি মর্নিং বার্ড লঞ্চ ডুবে যায়। লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে যাত্রী নিয়ে সদরঘাটের দিকে আসছিল।
এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত উদ্ধারকর্মীরা ৩০টি মৃতদেহ উদ্ধার করেন। এছাড়া স্থানীয়রা আরও দুজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে লঞ্চডুবির প্রায় ১৩ ঘণ্টা পর সোমবার রাত সোয়া ১০টার দিকে একজনকে জীবিত উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস।
রাতভর তল্লাশির পর এক ঘণ্টা বিরতি দিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আবার তল্লাশি শুরু হয়। সোমবার পাওয়া ৩২ জনের লাশ পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরিদের পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ এবং বিআইডব্লিউটিএর কর্মীরাও এই অভিযানে অংশ নেন।

Write your opinion :
Read more