Weather

‘ভয়াবহ’ বন্যার শঙ্কা, ঢাকার চারপাশের নদীতেও পানি বাড়বে

নিজস্ব প্রতিবেদক
Thursday, 16 July 2020 05:50
NewsRoom

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমে গেছে। ফলে এখন বন্যা পরিস্থিতি বিস্তৃত হওয়ার গতি কিছুটা কম আছে। তবে আগামী আবারও বাড়তে পারে বৃষ্টিপাত। ফলে ২০ জুলাই এর পর পুনরায় বাড়তে পারে। ২৫ জুলাই নাগাদ এই গতি বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এতে ‘ভয়াবহ’ বন্যার আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়র বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মধ্যমেয়াদী এক পূর্বাভাসে জানিয়েছে, ব্হ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল ১৭ জুলাই নাগাদ বাড়তে পারে এবং ২০ জুলাই নাগাদ স্থিতিশীল হতে পারে। 

এই স্থিতিশীলের ফলে আগামী সাত দিন কুড়িগ্রাম, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর এবং টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এছাড়া মানিকগঞ্জ জেলার আরিচা স্টেশনে পানি সমতল বৃহস্পতিবারের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল আগামী ২০ জুলাই এর পর পুনরায় বাড়তে পারে এবং ২৫ জুলাই নাগাদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। যার ফলে উপরোল্লিখিত জেলাসমূহে ২০ জুলাইয়ের পর বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে এবং চলমান বন্যা পরিস্থিতি জুলাই মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশে বড় বন্যা পরিস্থির সৃষ্টি হয় মূলত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি বেড়ে গেলে। বিশেষ যমুনা, ব্রহ্মপুত্রের পানি বাড়লে দেশের এক তৃতীয়াংশ জেলার নিন্মাঞ্চলে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এছাড়া পদ্মার পানিতেও দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বুধবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে, ৪৮ মিলিমিটার। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও ঈশ্বরদীতে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পাউবো বলছে, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বাড়তে পারে। এক্ষেত্রে আগামী পাঁচ দিনে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্ট, মুন্সিগঞ্জ জেলার ভাগ্যকূল পয়েন্ট এবং শরীয়তপুর জেলার সুরেশ্বর পয়েন্টে পানি সমতল বাড়তে পারে। যার ফলে জেলাসমূহের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আগামী ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মুন্সিগঞ্জের ভাগ্যকূল পয়েন্টে পানি সমতল বৃহস্পতিবারের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে। বাড়তে পারে ঢাকার চারপাশের নদীসমূহের পানি সমতলও। তবে ঢাকার চারপাশের নদীসমূহের অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

Write your opinion :

Data

নিজস্ব প্রতিবেদক Thursday, 16 July 2020 05:50 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd