Lifestyle Suggestions
দৈনন্দিন পরিধানে এড়িয়ে চলবেন যেসব !
প্রাণীকুলের মধ্যে মানুষই একমাত্র সভ্যপ্রানী হিসেবে পরিচিত। সেই সভ্যতা ধরে রাখতেই মানুষ পোশাক পরে। বছরের বিভিন্ন সময়, মৌসুম, উৎসব - আয়োজন সবটা মাথায় রেখে পোশাক পরতে হয়।
তবে কখনো ভেবে দেখেছেন কি, আপনার নিত্যদিনের পরিধানের ফলে আপনাকে নানা ধরনের অসুখে কিংবা বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে?
মানুষের তৈরি ফেব্রিক যেমন পলিএস্টার, নাইলন, রেয়ন, এক্রিলিক ইত্যাদি নানা ধরনের তন্তুর মাঝে ডাইয়ের মাধ্যমে রঙ করা হয়ে থাকে এবং নানা কেমিক্যাল মিশ্রিত থাকে। গ্যাব্রিয়েলা ফার্কাসের মতে আমাদের এমন সব কাপড় পরিধান করা উচিত, যেগুলো গায়ের মাঝে আটকে থাকবে না, পোকামাকড়ের উপদ্রব ঘটবে না, সহজেই দাহ্য হবে না ইত্যাদি। আসলে, আমরা কীভাবে সুস্থ থাকব, তার অনেকটাই নির্ভর করছে কেমন কাপড় গায়ে চড়াচ্ছি তার ওপর।
আসুন, আজ জেনে নেয়া যাক শরীরে কোন ধরনের কাপড় পরা থেকে বিরত থাকা উচিত বা পরিধানে যেসব এড়িয়ে চলা উচিত:
শরীরে আঁকড়ে থাকা জিন্স - অনেকেই একদম গায়ের চামড়ার সাথে আঁকড়ে থাকা জিন্সের প্যান্ট পরতে পছন্দ করে। এর সাথে নাকি মিশে আছে ফ্যাশনসচেতনতা, আধুনিকতা। তবে এই পায়ের চামড়া আঁকড়ে থাকা জিন্সের সাথে শারীরিক নানা প্রতিবন্ধকতাও মিশে আছে।
যেমন পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া, চামড়া ফুলে ওঠা, র্যাশ ওঠা ইত্যাদি নানা ধরনের সমস্যা দেখা যায় এইজাতীয় প্যান্ট পরলে। এছাড়াও চলতে ফিরতে নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হয় এই জিন্সের মাধ্যমে।
মোজা - আমরা অনেকেই ঘর থেকে বের হবার সময় পায়ে জুতো পরি, সাথে মোজাও। তবে যা করতে অনেকেই ভুলে যাই, তা হচ্ছে দিনের পর দিন একই মোজা পরা। এতে যেমন দুর্ঘন্ধ ছড়ায়, ঠিক তেমনি পায়ের মাঝে ফাঙ্গাস তৈরি করে, ঘা হয়ে যায়। তাই মোজা পরার সময় আমাদের সবসময়ই সতর্ক থাকতে হবে যেন দুর্গন্ধ হবার আগেই বা সময়মতো যেন মোজাটি ধুয়ে ফেলা হয়।
উঁচু হিল - নারীদের কাছে উঁচু হিল খুবই প্রিয় একটি অনুষঙ্গ। বিভিন্ন পার্টিতে, রেস্তোরাঁয়, সামাজিক জমায়েতে কিংবা নিজের খেয়ালখুশি অনুযায়ী অনেকেই উঁচু হিল পরে থাকেন।
তবে গবেষকেরা বলছেন এটি অনেক ক্ষেত্রেই বিপত্তি ডেকে আনতে পারে। যেমন, প্রতিনিয়তই উঁচু হিল পরবার ফলে নারীদের পায়ের গোড়ালি উঁচু হয়ে যায় এবং কাফ মাসলে (পেশী) নানা ধরনের সমস্যা দেখা দেয়। আস্তে আস্তে জায়গাটা নিচু হতে থাকে। ফলে দেখা যায়, উঁচু হিল ছেড়ে যখন কেউ সমতলীয় স্যান্ডাল বা জুতো পরা শুরু করেন, উঁচু হয়ে থাকা গোড়ালি নানা ধরনের সমস্যার সৃষ্টি করেন। অনেকের চলৎ ক্ষমতাও হারিয়ে যায় এর ফলে। তাই উঁচু হিল পরা থেকে চিকিৎসকরাও বিরত থাকতে বলেন।
ফ্লিপ ফ্লপ’ স্যান্ডাল - আরামের জন্য অনেকে নরম স্যান্ডাল পরে থাকেন। হাঁটার সময় থপ থপ শব্দ হয় এগুলোতে, তাই ফ্লিপ ফ্লপ স্যান্ডাল বলা হয়। এই স্যান্ডালের কারণে পায়ে নানা ধরনের সমস্যার উদ্ভুত হয়। হাঁটতে গেলে অনেকে পড়েও যান, যার ফলে নানা ধরনের দুর্ঘটনা ঘটে। তাই, খুব সাবধানে থাকা চাই।
ফ্যাশন সচেতন হওয়া ভালো । তবে প্রতিটি জিনিসেরই ভালো এবং খারাপ উভয়দিকই বিদ্যমান । তাই যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতা বজায় রাখতে গিয়ে বা ফ্যাশনকে ধরে রাখতে গিয়ে এমন কিছু করা উচিত না যেটা নিজের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়ায় । তাই নিজের সুবিধা, স্বাচ্ছন্দ্যবোধ , ভালোমন্দ মাথায় রেখে পোশাক পরিধান করুন । এতে শরীর-মন দুইই সুস্থ থাকবে।

Write your opinion :
Read more