International
করোনাভাইরাস
লকডাউন আইন না মানায় ২ জনকে গুলি করে হত্যা
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশ্বে আক্রান্ত দেশগুলো দেশব্যাপী লকডাউনসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। জরুরী আইন না মানলে নাগরিকদের আইনের শাস্তির ঘোষণাও দিয়েছে সে দেশের সরকার। কিন্তু তাই বলে লকডাউন আইন না মানায় গুলি করে হত্যা!
রুয়ান্ডায় ঠিক এমন ঘটনাই ঘটেছে। করোনাভাইরাসের প্রকোপ রোধে দেশটিতে ঘোষিত লকডাউন অমান্য করে বাড়ির বাইরে আসায় ২ যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ। বুধবার এ ঘটনা ঘটে।
ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে। খবরে জানানো হয়, রুয়ান্ডা ন্যাশনাল পুলিশের মুখপাত্র জন বস্কো ক্যাবেরা বলেন, নিহত দুই যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এরপর গুলি করা হয়।
পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রুয়ান্ডার করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আর উপসাহারা অঞ্চলের দেশের মধ্যে এখানেই প্রথম করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হয়।
দেশটিতে গত রোববার থেকে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়। শুধু জরুরি পরিষেবাগুলো এ সময় চালু আছে।

Write your opinion :
Read more