Bangladesh National
মৌলভীবাজারে স্বেচ্ছায় লকডাউনে ১২টি গ্রামের বাসিন্দা
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনয়িনের উত্তর পতনউষার গ্রামের চারটি বাড়িকে লকডাউন করে দেয় প্রশাসন। বাড়িগুলোতে লাল পতাকা টানিয়ে দেয়ার পর উপজেলার ১২টি গ্রামের বাসিন্দারা স্বেচ্ছায় গ্রামের প্রবেশ পথ বন্ধ করে লকডাউন করেছেন।
শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান বলেন, এ গ্রামের রাস্তা ব্যবহার করে অবাধে ট্রাক ইট-বালু ও জিমর মাটি পরিবহন করছে একটি চক্র। এ গ্রামে বহিরাগতদের আনাগোনা রয়েছে। গ্রামবাসীদের সুরক্ষার চিন্তায় গ্রামের ছাত্র, যুবক ও তরুনরা স্বেচ্ছায় নিজ উদ্যোগে গ্রামের প্রবেশ পথে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে। বহিরাগতদের এ সময়ে গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, গ্রামের মানুষজন নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে বা জরুরী প্রয়োজনে বাহিরে গেলে হাত মুখ ধুয়ে বাহিরে যাচ্ছেন, আবার হাতমুখ ধুয়ে প্রবেশ করছেন।
পতনউষার ইউনিয়নের উত্তর পতনউষার চারটি বাড়ির ৫টি পরিবারকে লকডাউনে রাখার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এই পরিবারগুলো করোনাভাইরাস আক্রান্ত নন।
তারা রাজনগরের আকুয়া গ্রামের লকডাউন এলাকা থেকে এসেছেন। আপাতত কিছুদিন আলাদাভাবে থাকতে হবে। সে জন্য এই চারটি বাড়িতে লাল পতাকা লাগানো হয়েছে।
কমলগঞ্জের বিভিন্ন ইউনিয়নের ১২টি গ্রাম স্বেচ্ছায় লক ডাউনে যাওয়ার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, গ্রামবাসীর সু-রক্ষা তারা নিজেরা তা করেছে।
গ্রামগুলো হচ্ছে- শমশেরনগর ইউনয়িনের সবুজবাগ, শিংরাউলী, মাধবপুর ইউনিয়নেরের মাঝেরগাঁও, শিমুলতলা, আদমপুর ইউনয়িনের তেতইগাঁও, ঘোড়ামারা, পশ্চিম কান্দিগাঁও, আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগান, উত্তর তিলকপুর, কমলগঞ্জ সদর ইউনিয়নের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি ও কমলগঞ্জ পৌরসভার আলেপুর ও চন্ডীপুর গ্রাম।

Write your opinion :
Read more