Bangladesh Capital City
ট্রাফিক আইন ভঙ্গে ২৪ ঘন্টায় ৩৬ লাখ টাকা জরিমানা
ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিন
ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ৩৬ লাখ ৩৫ হাজার ৫০ টাকা জরিমানা করেছে।
পাশাপাশি এসব অভিযানে ৭ হাজার ৮০৫টি মামলা করা হয়েছে; ৩৯টি গাড়ি ডাম্পিংয়ে এবং ৭৮৮টি গাড়ি রেকারে দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক বিভাগ এসব মামলা ও জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৩০টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৭০৮টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৮টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।
এছাড়া ট্রাফিক আইন অমান্য করার কারণে ৩১০১টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা এবং ১০২টি মোটর সাইকেল আটক করা হয়।
গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ১২ জন চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও ওবায়দুর রহমান জানান।

Write your opinion :
Read more