International

পরীক্ষামূলক ভ্যাকসিন ব্যবহারের অনুমতি পেল চীনের সেনাবাহিনী

নিউজরুম ডেস্ক
Monday, 29 June 2020 23:04
NewsRoom

চীন সেনাবাহিনীকে কোভিড-১৯ এর একটি পরীক্ষামূলক ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিল। ক্লিনিক্যাল ট্রায়ালে নিরাপদ ও কার্যকর প্রমাণ হওয়ায় চীনের সেনাবাহিনীর গবেষণা ইউনিট ও ক্যানসিনো বায়োলজিকসের তৈরি করা পরীক্ষামূলক ভ্যাকসিন এ অনুমতি দেওয়া হয়েছে। আজ সোমবার ক্যানসিনো বায়োলজিকস এ তথ্য জানিয়েছে।

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট রোগের জন্য চীনে নতুন মোট আটটি ভ্যাকসিন মানব পরীক্ষার অনুমতি পেয়েছে। চীন ও চীনের বাইরে ভ্যাকসিনগুলো নিয়ে পরীক্ষা চালানোর পর অ্যাড৫-এনকোভ নামের এ ভ্যাকসিন নিরাপদ প্রমাণিত হয়েছে। কানাডাতেও এই একই ভ্যাকসিন এরই মধ্যে মানব পরীক্ষার জন্য অনুমতি পেয়েছে। এখন অ্যাড৫-এনকোভ নামের এই পরীক্ষামূলক ভ্যাকসিনটি ব্যবহারের অনুমতি পেল চীনের সেনাবাহিনী, এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন।

ক্যানসিনো বায়োলজিকস এ সম্পর্কিত এক বিবৃতিতে জানায়, চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন পরীক্ষামূলক ভ্যাকসিনটি গত ২৫ জুন এক বছরের জন্য সেনাবাহিনীকে ব্যবহারের অনুমোদন দেয়। চীনের অ্যাকাডেমি অব মিলিটারি সায়েন্স (এএমএস) ও ক্যানসিনো যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে। চীনের সেনাবাহিনীর মধ্যেই আপাতত এর ব্যবহার সীমাবদ্ধ থাকবে।

ক্যানসিনো জানিয়েছে, বিস্তৃত পরিসরে ভ্যাকসিনটির ব্যবহারের আগে আরও কিছু অনুমোদনের প্রয়োজন রয়েছে। এর ব্যবহার সেনাবাহিনীর মধ্যে বাধ্যতামূলক, নাকি ঐচ্ছিক রাখা হচ্ছে সেই সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। সুস্পষ্টভাবে এর ধরন সম্পর্কেও কিছু জানানো হয়নি।

অপরদিকে চলতি মাসের শুরুর দিকে চীনা সেনাবাহিনীর গবেষণা ইউনিট এএমএস নিজেদের তৈরি আরেকটি পরীক্ষামূলক ভ্যাকসিনের মানব পরীক্ষার জন্য অনুমতি পেয়েছে।

বিভিন্ন দেশের অনেকগুলো পরীক্ষামূলক ভ্যাকসিনের মানব পরীক্ষা এখন পর্যন্ত চলছে কিন্তু এখনো কোনোটিই বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি পায়নি।

Write your opinion :

Data

নিউজরুম ডেস্ক Monday, 29 June 2020 23:04 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd