Bangladesh National

৪৫ এলাকা ‘রেড জোন’, চূড়ান্ত হতে পারে সোমবার

নিউজরুম ডেস্ক
Monday, 15 June 2020 05:26
NewsRoom

ঢাকার দুই সিটি করপোরেশনের ৪৫টি ও চট্টগ্রামের ১১টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কমিটি।

আজ সোমবার এ তালিকা প্রকাশ হতে পারে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও করোনা সংক্রান্ত মিডিয়া সেলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান খান জানান, কোন এলাকাগুলো রেড জোন হবে তা এখনো প্রকাশ করা হয়নি; তবে শিগগির প্রকাশ করা হবে।

করোনা মোকাবিলায় দুই মাসের বেশি সাধারণ ছুটি শেষে গত ৩১ থেকে ১৫ জুন পর্যন্ত শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে অফিস খুলে দেয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে চালু হয় গণপরিবহনও।

এই পরিস্থিতিতে করোনা সংক্রমণের মাত্রা বেড়ে যেতে থাকায় ফের সাধারণ ছুটি ঘোষণার কথা বলা হচ্ছিল। তবে করোনার বিস্তার ঠেকাতে সেদিকে না গিয়ে জোনভিত্তিক ভাগ করে লকডাউনের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নেয় সরকার।

সিদ্ধান্ত অনুযায়ী, এলাকায় সংক্রমণ ও মৃত্যুর হার অনুযায়ী রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে ভাগ করে প্রয়োজন অনুযায়ী বিধিনিষেধ আরোপ করা হবে।

ঢাকা উত্তর সিটি: উত্তর সিটি করপোরেশনের যে ১৭ এলাকাকে রেড জোন হিসেবে ধরা হয়েছে সেগুলো হলো: বসুন্ধরা, বাড্ডা, ক্যান্টনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, আফতাবনগর, মোহাম্মদপুর, কল্যাণপুর, গুলশান, মগবাজার, এয়ারপোর্ট, বনশ্রী, রায়েরবাজার, রাজাবাজার, উত্তরা, মিরপুর।

ঢাকা দক্ষিণ সিটি: দক্ষিণ সিটির ২৮টি এলাকার মধ্যে আছে: যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, পরিবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড, সেগুনবাগিচা।

চট্টগ্রাম সিটি: চট্টগ্রাম সিটির ১০ এলাকাকে রেড জোনের মধ্যে রাখা হয়েছে। সেগুলো হলো, চট্টগ্রাম বন্দরে ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড, পতেঙ্গার ৩৯ নম্বর ওয়ার্ড, পাহাড়তলির ১০ নম্বর ওয়ার্ড, কোতোয়ালির ১৬, ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ড, খুলশীর ১৪ নম্বর ওয়ার্ড, হালিশহর এলাকার ২৬ নম্বর ওয়ার্ড।

অন্যান্য: ঢাকার বাইরের তিন জেলার মধ্যে গাজীপুরের সব কটি উপজেলাকে রেড জোনের আওতার মধ্যে আনা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, রূপগঞ্জ, সদর এবং পুরো সিটি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে শনিবারের সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং পুলিশ সুপার মিলে এসব জোনের মধ্যে সুনির্দিষ্টভাবে লাল এলাকা চিহ্নিত করবেন।

Write your opinion :

Data

নিউজরুম ডেস্ক Monday, 15 June 2020 05:26 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd