Bangladesh National

কোভিড-১৯

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬০২ জন শনাক্ত, সর্বোচ্চ মৃত্যু ২১

নিউজরুম ডেস্ক
Tuesday, 19 May 2020 02:14
NewsRoom

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬০২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত। একই সময়ে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ২১ জনের।

এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা ২৩ হাজার ৮৭০ জনে দাঁড়াল। এ মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪৯ জনের।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ হাজার ৬০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে আরও ২১ জনের প্রাণহানি হয়েছে।

মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ৪ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, কুমিল্লা বিভাগে একজন ও রাজশাহী বিভাগে একজন রয়েছে।

মারা যাওয়া ব্যক্তিদের বয়স, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন রয়েছেন।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১২ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৫৮৫ জন। এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৫ হাজার ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Write your opinion :

Data

নিউজরুম ডেস্ক Tuesday, 19 May 2020 02:14 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd