Bangladesh

সাধারণ ছুটি বাড়লো ৩০ মে পর্যন্ত

নিউজরুম ডেস্ক
Friday, 15 May 2020 02:57
NewsRoom

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরও ১৪ দিন বাড়িয়েছে সরকার। বিভিন্ন নির্দেশনা মানা সাপেক্ষে আগামি ৩০ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের ছুটি সংক্রান্ত নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়। এই ছুটির মধ্যে শবে কদর ও ঈদের ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, কারোনাভাইরাস বিস্তার রোধে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৬ মে’র পর শর্তসাপেক্ষে বিদ্যমান ছুটি বৃদ্ধি করাসহ জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ/সীমিত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৭ থেকে ২৮ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির সঙ্গে ২১ মে’র শবে কদরের ছুটি, ২২, ২৩ ও ২৯ ও ৩০ মে’র সাপ্তাহিক ছুটি এবং ২৪, ২৫ ও ২৬ মে’র ঈদের ছুটি যুক্ত হবে।

এর আগে বুধবার (১৩ মে) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ছুটি ১৭ মে থেকে ৩০ মে পর্যন্ত বাড়বে। ঈদের ছুটিও এই সাধারণ ছুটির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। ঈদের ছুটির সময় মানুষের গ্রামের বাড়ি যাওয়া ঠেকাতে এর আগের ৪ দিন এবং পরের ২ দিনসহ মোট ৭ দিন জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন চলবে না।

১৭ থেকে ২৮ মে পর্যন্ত ছুটিকালীন জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা/সীমিত থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গত ২৬ মার্চ থেকে চলমান সাধারণ ছুটিতে গণপরিবহন চলাচলও বন্ধ রয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ মার্চ থেকে বন্ধ রেখেছে সরকার।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দীর্ঘ ছুটি শেষে সরকারি অফিস খোলার পর ক্ষতি পুষিয়ে নিতে শনিবারের ছুটি বাতিল হতে পারে বলে জানা গেছে।

Write your opinion :

Data

নিউজরুম ডেস্ক Friday, 15 May 2020 02:57 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd