Bangladesh National

কোভিড-১৯

দেশে করোনায় মৃত্যু ১০০ ছাড়াল, নতুন শনাক্ত ৪৯২

নিউজরুম ডেস্ক
Tuesday, 21 April 2020 03:38
NewsRoom

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৯২ জন।

এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১ জনে। মোট আক্রান্তের সংখ্যা হয়েছে দুই হাজার ৯৪৮। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। ফলে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৮৫ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬০৪টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৪৮-এ। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১০১ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৫ জন।

নাসিমা সুলতানা জানান, নতুন করে মৃত ১০ জনের মধ্যে পুরুষ ৮ জন এবং নারী ২ জন। ১০ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৪ জন এবং চল্লিশোর্ধ্ব ২ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় মারা গেছেন ৫জন, নারায়ণগঞ্জে ৪ জন এবং নরসিংদীতে ১ জন মারা গেছেন।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৫৭ জনকে। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ৭১৩ জন। গত ২৪ ঘণ্টায় ৪০ জনসহ এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৭৭ জন।

বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৫ হাজার ৭৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪ হাজার ৬৫৫জন। সব মিলিয়ে বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৮০ হাজার ৪০২ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে। বেড়েছে আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংখ্যাও।

Write your opinion :

Data

নিউজরুম ডেস্ক Tuesday, 21 April 2020 03:38 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd