Bangladesh National

করোনাভাইরাস

২ চিকিৎসকসহ দেশে করোনায় আক্রান্ত আরও ৪: আইইডিসিআর

নিউজরুম ডেস্ক
Saturday, 28 March 2020 01:29
NewsRoom

করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ জন চিকিৎসক। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা এখন ৪৮।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে ১০২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, নতুন শনাক্তকৃত ৪ জনের মধ্যে ২ জন চিকিৎসক রয়েছেন। তারা করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসা দিয়েছিলেন। আক্রান্ত ২ জন রোগী দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। তবে বর্তমানে ৪ জনই সুস্থ রয়েছেন, কোনো ধরনের জটিলতা নেই।

আক্রান্ত ৪ জনের মধ্যে ২জন ঢাকায় ও ২ জন ঢাকার বাইরের। এদের মধ্যে একজনের বয়স ২০-৩০ বছরের মধ্যে, একজন ৩১-৪০ বছরের মধ্যে, ৪১-৫১ বছরের মধ্যে একজন, ৫১-৬০ বছরের মধ্যে একজন।

আইইডিসিআর পরিচালক বলেন, মোট ৪৮ জন করোনা রোগীর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। ১১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে বাড়ি ফিরে গেছেন ৭ জন। বাকিরা বাড়িতে বা সরকারের তত্ত্বাবধানে হাসপাতালে সম্পূর্ণ আইসোলেশনে আছেন।

মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, প্রথমদিকে শুধুমাত্র বিদেশ থেকে এসেছেন বা বিদেশফেরত কারো সংস্পর্শে এসেছেন তাদের নমুনাপরীক্ষা করা হতো। কিন্তু এখন যাদের বয়স ৬০বছরের বেশি এবং দীর্ঘমেয়াদি অসুখে ভুগছেন, তাদের কারো মধ্যে লক্ষণ বা উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলবেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। অসুস্থ ব্যক্তি সংস্পর্শে যাবেন না। বয়স্ক ব্যক্তি অতিরিক্ত সাবধানে থাকবেন।

Write your opinion :

Data

নিউজরুম ডেস্ক Saturday, 28 March 2020 01:29 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd