Bangladesh National
দেশে করোনায় আক্রান্ত আরও ৫, মোট ৪৪
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জনে দাঁড়িয়েছে।
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১১ জন।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন আক্রান্ত পাঁচজনই পুরুষ। এদের দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দুজন ৪০ থেকে ৫০ এর মধ্যে, একজন ষাটোর্ধ্ব। একজন বিদেশফেরত। তিনজন অন্য রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। একজনের বিষয়ে এখনও অনুসন্ধান চলছে।
সেব্রিনা ফ্লোরা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নতুন করে ৫ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলো। সর্বশেষ হিসেবে দেশে এখন পর্যন্ত ৪৪ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫জন।
করোনার বিস্তাররোধে দেশের সব স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় এবং সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। এছাড়া বন্ধ করে দেয়া হয়েছে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন।
এ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য দেশের সব জেলায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী।

Write your opinion :
Read more