Bangladesh Crime

ময়মনসিংহ ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চোর নিহত

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ প্রতিনিধি
Tuesday, 3 September 2019 00:41
NewsRoom

ময়মনসিংহে জেলা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খলিল (৩৭) নামে এক অটোরিকশা চোর নিহত হয়েছেন। নিহত খলিল আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য।

শহরের বাদেকল্পা এলাকায় রবিবার (০১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে চোরাইকৃত দু’টি অটোরিকশা ও একটি পাইপগান উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সদস্যরা চোরাই অটোরিকশা কেনাবেচা করছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। ডিবির সদস্যরাও আত্মরার্থে পাল্টা গুলি ছুড়ে। পরে চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়।

এসময় গুলিবিদ্ধ অবস্থায় খলিলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খলিলের বিরুদ্ধে ৮টি অটোরিকশা চুরির মামলাসহ ১০টি মামলা রয়েছে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।

Write your opinion :

Data

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ প্রতিনিধি Tuesday, 3 September 2019 00:41 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd