Bangladesh National

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিউজরুম ডেস্ক
Friday, 12 July 2019 04:18
NewsRoom

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ভারতের অংশে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুই বাংলাদেশির নিহতের ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

নিহতদের একজন হলেন দোভাগী গ্রামের আসাদুর রহমানের ছেলে রয়েল রহমান এবং অপরজন হলেন মনোহরপুর হঠাৎপাড়ার সাইফুল ইসলামের ছেলে সাদ্দাদ হোসেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা এই তথ্য নিশ্চিত করলেও বিজিবি জানিয়েছে, তাদের কাছে হত্যার নিশ্চিত কোনো তথ্য নেই।

বুধবার রাতে উপজেলার ওয়াহেদপুর সীমান্তের পিলার এস ১৬/৫ থেকে ভারতের ভেতরে প্রায় আড়াই কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। নিহতরাসহ কয়েকজন গরু আনতে ওয়াহেদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে।

এসময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তারা। অন্য সহযোগীরা তাদের মরদেহ নিয়ে এসে গোপনে দাফন করেছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর এখলাসুর রহমান জানান, দুই বাংলাদেশি হত্যার ঘটনা স্থানীয়দের কাছ থেকে শোনা গেছে, তবে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।

যারা মারা গেছে বলে শোনা যাচ্ছে তাদের পরিবারের কেউ বিজিবির কাছে স্বীকারও করেনি বলেও জানান তিনি।

Write your opinion :

Data

নিউজরুম ডেস্ক Friday, 12 July 2019 04:18 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd