Bangladesh Capital City
স্ত্রীর ডেঙ্গু, ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে আইনি নোটিশ
স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম এ নোটিশ পাঠান।
নোটিশে ওই আইনজীবী উল্লেখ করেন, ২৯ জুন আমার স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর পর ৫ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হন। যেহেতু এডিস মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যর্থ, তাই এর দায়ভার তাদের (মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা) নিতে হবে। এ কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই আইনি নোটিশ পাঠানো হলো।
আইনজীবী তানজিম আল ইসলাম তার নোটিশে আগামী সাতদিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন।
পরবর্তী তিনদিনের মধ্যে খিলগাঁও ১ নং ওয়ার্ডে যেখানে তিনি ও তার পরিবার বসবাস করেন সেখানে মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে মেয়র ও নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেন।

Write your opinion :
Read more