Bangladesh National

সারাদেশে ২ মাসে বজ্রপাতে নিহত ১২৬

নিউজরুম ডেস্ক
Sunday, 7 July 2019 05:50
NewsRoom

ফাইল ছবি

চলতি বছরের মে ও জুন মাসে বজ্রপাতে সারাদেশে ১২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতের সংখ্যা ৫৩।

শনিবার (৬ জুলাই) বেসরকারি সংস্থা ‘সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম’ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বজ্রপাতে মে মাসে ৬০ জন ও জুন মাসে ৬৬ জন নিহত হয়েছে। মে মাসে নিহতদের মধ্যে ২১ জন নারী, ৪৮ জন পুরুষ  ও সাতজন শিশু রয়েছে। জুনে নিহতদের মধ্যে রয়েছে ১২ জন নারী, ৫০ জন পুরুষ  ও চারজন শিশু।

সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ জেলায়। এ জেলায় গত দুই মাসে বজ্রপাতে নিহত হয়েছেন ১৬ জন। এছাড়া সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সুনামগঞ্জ, নওগাঁ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলায় বজ্রপাতে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

বজ্রপাত বৃদ্ধির কিছু কারণ উল্লেখ করে সংগঠনের গবেষণা সেলের প্রধান আব্দুল আলীম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার ধরন পরিবর্তন, লম্বা গাছের সংখ্যা কমে যাওয়া, আকাশে কালো মেঘের পরিমাণ ও মেঘে মেঘে ঘর্ষণের সংখ্যা বেড়ে যাওয়া, যত্রতত্র মোবাইল ফোনের টাওয়ার বসানো এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণেই অস্বাভাবিক হারে বাড়ছে বজ্রপাত।

Write your opinion :

Data

নিউজরুম ডেস্ক Sunday, 7 July 2019 05:50 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd