Bangladesh National
গ্যাসের মূল্যবৃদ্ধি স্থগিতের আবেদনের শুনানি মঙ্গলবার
সরকারের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সম্পূরক আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির তারিখ নির্ধারণের ঘোষণা দেন।
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আদালতে সম্পূরক আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার এবং পেট্রোবাংলার পক্ষে ছিলেন ব্যারিস্টার আশরাফ।
এর আগে ১ জুলাই গ্যাসের দাম বাড়ানোর পরে তা স্থগিত চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করে ক্যাব। ক্যাবের পক্ষ থেকে আগের রিটের সঙ্গে সম্পূরক আবেদন করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, প্রথমবার গ্যাসের দাম বৃদ্ধির আদেশের বিরুদ্ধে রিট করলে হাইকোর্ট রুল জারি করেন। ওই রুল বিচারাধীন থাকাবস্থায় আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করে গত ১১ থেকে ১৪ মার্চ পর্যন্ত গণশুনানি গ্রহণ করা বেআইনি।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে দুই দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট পিটিশন করে ক্যাব। সেই রিটের বিরুদ্ধে রুল জারি করেন আদালত। এ অবস্থাতে ১ জুলাই থেকে আবারো গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা আসে। এক চুলার দাম ৭৫০ থেকে বেড়ে হয়েছে ৯২৫ টাকা। দুই চুলা ৮০০ থেকে হয়েছে ৯৭৫ টাকা।

Write your opinion :
Read more