Bangladesh Capital City

যানজট নিরসনে রাজধানীর তিন সড়কে রিকশা চলাচল বন্ধ

নিউজরুম ডেস্ক
Thursday, 4 July 2019 07:40
NewsRoom

ফাইল ছবি

রাজধানীর কুড়িল-সায়েদাবাদ, গাবতলী-আজিমপুর ও সায়েন্সল্যাব-শাহবাগ সড়কে ৭ জুলাই থেকে রিকশা চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

বুধবার (৩ জুলাই) রাজধানীর যানজট নিরসনে ‘ঢাকা মহানগরীর অবৈধ যানবাহন দূর/বন্ধ, ফুটপাথ দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে গঠিত’ বিশেষায়িত কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, 'প্রাথমিক পর্যায়ে কুড়িল থেকে বাড্ডা, রামপুরা, খিলগাঁও হয়ে সায়েদাবাদ, গাবতলী থেকে আসাদগেট, সায়েন্সল্যাব হয়ে আজিমপুর পর্যন্ত ও সায়েন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত সড়কে কোনো রিকশা চলাচল করবে না।'

বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে এই তিনটি সড়কে এক সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে দুই সিটি করপোরেশন।

মেয়র বলেন, 'এসব সড়কের দুই পাশে ফুটপাত দখলকৃত স্থাপনা, অবৈধভাবে নির্মিত ভবন উচ্ছেদ এবং অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে একযোগে কাজ করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।'

এক সপ্তাহ পর অভিযানের ফলাফল মূল্যায়ন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিটি আরেকটি বৈঠক করবে বলেও জানান মেয়র ।

তিনি বলেন, 'সাতদিন পর কমিটি আবার বৈঠকে বসে এই কমিটি কার্যক্রম পর্যালোচনা করবে। এই কমিটির মূল দায়িত্ব পর্যায়ক্রমে ঢাকার মূল সড়কে যেন যানজট সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করা।'

Write your opinion :

Data

নিউজরুম ডেস্ক Thursday, 4 July 2019 07:40 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd