Bangladesh Justice

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

নিউজরুম ডেস্ক
Tuesday, 2 July 2019 07:39
NewsRoom

বাংলাদেশে দেখানো বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোতে আইন অনুযায়ী বিজ্ঞাপন প্রচার বন্ধে সোমবার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এসব তথ্য জানান।

এছাড়া কেবল অপারেটররা যাতে বিজ্ঞাপন ও অন্যান্য অনুষ্ঠান প্রচার করতে না পারে এবং টেলিভিশনের মালিকদের সংগঠনের নির্ধারণ করে দেওয়া ক্রম অনুযায়ী যেন টিভি চ্যানেল দেখানো হয়, তা নিশ্চিত করতেও ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, 'জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে আজ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করতে। যেখানে এই আইন ভঙ্গ হবে সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

বাংলাদেশের স্বার্থে, গণমাধ্যমের স্বার্থে এবং আইনকে সমুন্নত রাখার স্বার্থে  এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়ে তিনি।

মন্ত্রী বলেন, 'বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করলে, আমরা যে ক্রম ঠিক করে দিয়েছি তা কেবল অপারেটররা অনুসরণ না করলে এবং কেবল অপারেটররা নিজেরা বিজ্ঞাপন বা অনুষ্ঠান প্রদর্শন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।'

এসব বিষয় তদারকি করতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি বিটিভির প্রতিনিধি এবং তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনে বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচার বা সঞ্চালন করলে লাইসেন্স বাতিল এবং দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

Write your opinion :

Data

নিউজরুম ডেস্ক Tuesday, 2 July 2019 07:39 NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd