Bangladesh District
সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিনজন নিহত
ফাইল ছবি
সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারে তিনজসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ও আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রতনপুর গ্রামের আদম আলীর বড় ছেলে আলামিন হোসেন (২৮), ছোট ছেলে রবিউল ইসলাম (২২) এবং আলামিনের স্ত্রী সাবিনা পারভীন (২৫)। এ ঘটনায় আহত আলামিনের ছেলে আমিনুর রহমান বাবুকে (৮) আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে বজ্রপাতে একই ইউনিয়নের বাগমারী গ্রামের মুনসুর আলী (৪৮) নামে একজন নিহত হয়েছেন।
অপরদিকে, একই ঘটনায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে জুয়েল হোসেন (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদেক জানান, আজ সকাল ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। চিংড়ি ঘের শ্রমিক জুয়েল হোসেন এ সময় পাশের একটি টোঙ ঘরে আশ্রয় নেন। বৃষ্টি একটু কমলে তিনি চিংড়ির খাবার দেওয়ার জন্য ঘেরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান এবং আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Write your opinion :
Read more